পাঁচ বছর পর একাদশ সংসদ নির্বাচন হবে এবং তা হবে বর্তমান সংবিধানের আলোকেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দলীয় প্রধান শেখ হাসিনা তার পাশেই ছিলেন।
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও ‘ষড়যন্ত্র’ এখনো চলছে জানিয়ে দলীয় নেতাদের কোনো ধরনের ঢিলেমী না দিতে সতর্ক করেন আশরাফ।
সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ীই হবে। অনেক সংবিধান পরিবর্তনের কথা বলেন, কিন্তু তাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই, অনেকের সংসদে প্রতিনিধিত্বই নেই।
তিনি বলেন, সংবিধান পরিবর্তন করতে পারি আমরা। কিন্তু আমাদের সেই ইচ্ছা নেই।
সংবিধান অনুযায়ী মেয়াদকাল ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও জানিয়ে দেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
যতই চাপ আসুক, আগাম নির্বাচন হবে না বলেও স্পষ্টভাষায় জানিয়ে দেন তিনি।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির এক শুনানির একদিন বাদেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য এল।
ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে সামনে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা প্রকাশ করে বিএনপিসহ সব দলকে নিয়ে আগাম নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
পাঁচ বছর পর একাদশ সংসদ নির্বাচন:আশরাফ
পাঁচ বছর পর একাদশ সংসদ নির্বাচন হবে এবং তা হবে বর্তমান সংবিধানের আলোকেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।





