বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, কামারুজ্জামান গণমানুষের প্রিয় নেতা।
ষড়যন্ত্রের শিকার এই মহান নেতা মানুষের কাছে নন্দিত, উল্টো দিকে ষড়যন্ত্রকারী আওয়ামী সরকার সকলের কাছেই ধিকৃত।
আজ সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ২০১৫ সেশনের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি।
অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় সভাপতির তত্বাবধানে কার্যকরী পরিষদের নির্বাচিত ও মনোনীত সদস্যগন শপথ গ্রহন করেন।
পরবর্তিতে তিনি পরিষদের সাথে পরামর্শ করে সেশনের বাকী সময়ের জন্য কেন্দ্রীয় সেক্রেটারীয়েট গঠন করেন ।
সংগঠনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।
শিবির সভাপতি বলেন, কামারুজ্জামান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি যেমন ছাত্র রাজনীতিতে ভূমিকা রেখেছেন, একইভাবে জাতীয় রাজনীতিতেও অনবদ্য ভূমিকা রেখে চলেছেন।
ইসলামের সেবায় ও গণতন্ত্রের পক্ষে কামারুজ্জামানের ভূমিকাই তাঁকে ফ্যাসিবাদী সরকারের শত্রুতে পরিণত করেছে।
আজ কামারুজ্জামানকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর যে পায়তারা চলছে, তা সারাদেশের ইসলামপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে।
তিনি বলেন, আওয়ামী সরকার ষড়যন্ত্র করতে গিয়ে আজ নিজেই ফেঁসে গেছে। সারা দেশের মানুষ আজ আওয়ামী সরকারের বিপক্ষে। বিচারের ক্ষেত্রে সঠিক মান রক্ষা করা হয়নি বলে পরিষ্কার জানিয়ে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে।
তবুও ফ্যাসিবাদী সরকার ষড়যন্ত্রের পথ ধরেই হাঁটছে। যতদিন যাবে, সরকার ততই গণবিচ্ছিন্ন হয়ে পড়বে। সময়ের ব্যবধানে সরকারের সকল কর্তাব্যক্তিদেরই বিচারের সম্মুখিন হতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর ফয়সালা আসলে তাদেরকে চূড়ান্ত পরাজয় বরণ করতে হবে। সরকারের উচিৎ হবে অনতিবিলম্বে প্রিয় নেতা কামারুজ্জামানকে অন্যায়ভাবে হত্যার অপচেষ্টা থেকে সরে আসা।
অন্যথায় বিক্ষুব্ধ ছাত্রজনতার আন্দোলন সরকারের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, কামারুজ্জামান কে ছিলেন, কী করেছেন তা আপনারা ভালো করেই জানেন। মুক্তিযুদ্ধ চলাকালে যার বয়স কুড়িও পেরোয়নি, তাকে আজ নানান কিসসা সাজিয়ে হত্যার পায়তারা চলছে।
আপনারা প্রত্যেকেই আজ এই হত্যার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা নাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সামনের দিনে আরো হাজারো নিরপরাধ মানুষকে অবিচারের মাধ্যমে হত্যার চেষ্টা করবে।
শিবির সভাপতি গণদাবি মেনে নিয়ে কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
কার্যকরী পরিষদ সদস্য ভাইদের উদ্দেশ্যে শিবির সভাপতি বলেন, জুলুম নির্যাতনের কারণে এ বছর আমরা যথা সময়ে কাজ শুরু করতে না পারায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে ছাত্রজনতার কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে সংগঠনের পথ চলাকে সামনে এগিয়ে নিতে আপনাদেরকে অতিতের যে কোন সময়ের তুলনায় অনেক বেশী পরিশ্রমী হতে হবে ।
আল্লাহর উপর ভরসা করে যে কোন পরিস্থিতি মোকাবেলায় দৃঢ়তার সাথে ভূমিকা পালন করতে হবে । বিরুদ্ধ বাদিদের সকল অপপ্রচারের জবাব যুক্তি দিয়ে সাধারণ ছাত্রদের মাঝে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে ইসলামের সুমহান অদর্শ তুলে ধরাই আমাদের লক্ষ্য, কারো শত্রুতা করা বা কাউকে দুরে ঠেলে দেয়া নয়।
শিবির সভাপতি এ কঠিন সময়েও যারা সংগঠনের জিম্মাদারী নিয়ে সারাদেশে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন ভাবে যারা সংগঠনকে সহযোগীতা করছেন তাদেরকে পরিষদ সদস্যদের মাধ্যমে অভিনন্দন জানান।
এসএইচ





