জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী কমিটির সভাপতি মাঈনুদ্দিন খান বাদল বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। এটা তাকে স্বীকার করতে হবে এবং এর জন্য আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করলে এর মোকাবেলায় ল'ইন অর্ডার শুটেড সাইট হবে। পায়ে না করে বুকে গুলি চলবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারবেন, ট্রেনের ফিসপ্লেট উঠিয়ে ফেলে নাশকতা চালাবেন- এটা হতে পারে না।

প্রথমে পুলিশ লাঠি চার্জ করবে তাতে যদি না হয়, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে আর রেহাই দেয়া হবে না। হাটুর নিচে নয় সরাসরি বুকে গুলি চলবে।

এমআর/ এআর