২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি হরতালের সমর্থনে রাজধানীসহ সারাদেশে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে সারাদেশের হরতাল চিত্র তুলে ধরা হল:

মহাখালীতে তিতুমীর কলেজ শিবিরের মিছিল:
বুধবার সকাল ৮টায় ঢাকা মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদক ওমর খৈয়ামের নেতৃত্বে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় মিছিল করে তিতুমীর কলেজ শিবির কর্মীরা।titumir 1.03
মিছিলে এসময় অন্যান্যের মধ্যে তিতুমীর কলেজ শিবির সভাপতি, আইএইচটি সভাপতি, তিতুমীর কলেজ সেক্রেটারিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হরতালে উত্তরায় শিবিরের মিছিল:
সকাল ৮ টায় ঢাকা মহানগরী উত্তরের অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির নেতাকর্মীরা।Uttara 11.03
মিছিলটি দক্ষিণখান থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসয় মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরী সাহিত্য সম্পাদক শাহিন সরকার, দক্ষিনখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, এয়ারপোর্ট থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে শিবিরের মিছিল, আটক ৮:

গাজিপুরের ঢাকা-ময়মনশিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে শিবির নেতাকর্মীরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।

মিছিলটিতে উপস্থিত ছিলেন গাছা থানা সভাপতি মনোয়ার হসেন, শিবির নেতা শাকির বিন হোসাইন, জুন্নুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে গাজীপুর জেলা পুলিশ।
হরতালের সমর্থনে ময়মনসিংহে শিবিরের মিছিল:
আজ বুধবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তার নেতৃত্বে একটি মিছিল শহরের ধূপাখলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।mymensing 11.03

এসময় জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, এইচ এম যোবায়ের, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ সহ মিছিলে বিভিন্ন পর্যাযের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মগবাজারে জামায়াতের মিছিল:
বুধবার সকালে মালিবাগে রেলগেইট এলাকা, মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মৌচাক এলাকায় বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করে দলটির নেতাকর্মীরা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান ,কলেজ শাখা শিবির সভাপতি মুরাদ হোসাইন,জামায়াত নেতা মোজাম্মোল হক প্রমুখ।

মতিঝিলে জামায়াতের মিছিল:
আজ সকাল ৯.৪৫ মিনিটে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এড. হেলাল উদ্দিন এর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়।Motijhil 11.03
মিছিলে আরো উপস্থিত ছিলেন মতিঝিল থানা সেক্রেটারী মোতাছিম বিল্লাহ, শাজানপুর থানা সেক্রেটারী সাইদুর রহমান, পল্টন থানার ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীম ও আহসান হাবিব,ছাত্রনেতা জুয়েল ও ইমাম হোসেন।

ইআর