আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পানির সাথে মাছের যেমন সম্পর্ক, জামায়াতের সাথেও বিএনপির তেমনই সম্পর্ক।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সঙ্গ ত্যাগের নাটক করেছে বিএনপি। জামায়াত-শিবির মঞ্চে না থাকলেও মাঠে তারা সক্রিয় ছিল। সে খেলা ইতোমধ্যে মির্জা ফখরুল পরিস্কার করেছেন সে জন্য তাকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বিএনপির নেত্রীর জম্ম ভারতে চেতনা পাকিস্তানের। বাংলাদেশে তার বসবাস করা ও রাজনীতি করার অধিকার নেই। খালেদা জিয়ার দেশ থেকে চলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ আরো বলেন, মানবধিকার সংস্থাগুলো বিভিন্ন বিবৃতি দেয়। কিন্তু তার আজ পর্যন্ত বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় আহত-নিহতদের পক্ষে কোন বিবৃতি দেয়নি তা মানবধিকার লঙ্গন বলে জানান।
বিএনপির সদ্য জামিন পাওয়া শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দের উদেশ্যে করে সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, আইনের ফাকেঁর মাধ্যমে জামিনে যারা বেরিয়ে আসছেন। অতীতের ন্যায় নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে। সরকার তা কঠোর হস্তে দমনে বদ্ধপরিকর।
হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এমআর//এসএইচ[/b]
রাজনীতি
পানি ও মাছের সম্পর্কের মতোই বিএনপি-জামায়াতের সম্পর্ক: হাছান
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পানির সাথে মাছের যেমন সম্পর্ক, জামায়াতের সাথেও বিএনপির তেমনই সম্পর্ক। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন





