ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেছেন, 'প্রতিজ্ঞা করছি, সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো।' তিনি বলেন, ভোটে কারচুপির পরিকল্পনা চলছে। ভোট ডাকাতির ফিল্ম তৈরি হচ্ছে। একতরফা নির্বাচনের মাঠ তৈরির চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারকালে তিনি এসব অভিযোগ করেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, গত ১৩ বছরে দেশকে তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে। দেশে কোনো গণতন্ত্র নেই, কারো কথা বলার অধিকার নেই। উন্নয়নের নামে ধোঁয়া তোলা হচ্ছে কিন্তু আমরা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না।

পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, এমন অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, পোস্টার লাগানো কি অপরাধ? পোস্টার লাগাতে গেলে বাধা দেয়া হচ্ছে। লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। দলের কাউন্সিলর প্রার্থীদের পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। বাধা দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ইশরাক বলেন, ১৩ বছর ধরে দেশকে তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে। দেশে গণতন্ত্র নেই, কারও কথা বলার অধিকার নেই। উন্নয়নের নামে ধোঁয়া তোলা হচ্ছে। কিন্তু কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না।

নির্বাচিত হলে সবার জন্য কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ৩০ জানুয়ারি যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি প্রতিজ্ঞা করতে চাই– আপনাদের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। পিছিয়ে পড়া এসব এলাকার উন্নয়নে যা যা করা দরকার, আমি আমার রক্ত-ঘাম দিয়ে তাই করব।

এএস