সংলাপের উপযুক্ত পরিবেশ তৈরি হলেই অবরোধের কথা বিবেচনা করা হবে বলে খালেদা জিয়ার বরাত দিয়ে জানিয়েছেন তার উপদেষ্টা শওকত মাহমুদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শওকত মাহমুদ বলেন, ইলেকট্রনিক গণমাধ্যমের কর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য নেতাদের বৈঠকের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, জনগণ যেন প্রকৃত ঘটনা জানতে না পারে সেজন্য পরোক্ষভাবে মিডিয়ার প্রতি সহযোগিতা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার তার সর্বশেষ সংবাদ সম্মেলনে অবরোধ নিয়ে অনড় অবস্থানের কথা জানান।
এমটি/কেএইচ





