বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী রাজনৈতিক দল।
জামায়াত শুধু রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য রাজনীতি করে না বরং জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই জামায়াতের মূল উদ্দেশ্য।
আর জামায়াতের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি শীতার্থ ও দুর্গত মানুষের কল্যাণে সরকার ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কদমতলী পশ্চিম থানা আয়োজিত শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
থানা আমীর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এম উদ্দীন, জামায়াত নেতা এস এ ইসলাম ও এম কবিরুল ইসলাম প্রমূখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, গণমানুষের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের দেশে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় দেশের মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত।
তাই আমারা দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামথ্য নিয়ে এগিয়ে এসেছি। মূলত রাষ্ট্রের অভাব ব্যক্তি বা কোন সংগঠন কোন ভাবেই পুরুণ করতে পারে না। তাই জনগণের সকল সমস্যা সমাধানে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন সরকার প্রতিহিংসা বশত নির্মম জুলুম-নির্যাতন চালাচ্ছে। দেশকে মেধা ও নেতৃত্বশুণ্য করতেই একের পর এক জাতীয় নেতাদের হত্যা করার হচ্ছে।
দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছে শীর্ষনেতাদের। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন আদর্শকে নির্মূল করা যায় নি, আর যাবেও না। তিনি সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসএইচ





