মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ডিএমপির কাছে চাওয়া কালো পতাকা মিছিলের অনুমতি পায়নি ১৯ দলীয় জোট। বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে এ অনুমতি চাওয়া হয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে বুধবার দুপুর ২টা পর্যন্ত ডিএমপির অনুমতির অপেক্ষায় থাকবে বিএনপি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিছিলের জন্য নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নেওয়া হয়েছিল। তবে বুধবার বেলা ২টার মধ্যে মিছিলের অনুমতি ডিএমপি না দিলেও ঢাকার প্রতিটি ওয়ার্ড ও মহল্লাসহ সারাদেশে এ কালো পাতাকা মিছিল করা হবে।
গত বুধবার ডিএমপি কমিশনারের কাছে এ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি।
গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণের প্রতিবাদে এ কর্মসূচি দেয় বিরোধী জোট।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]