গণফোরামের সভাপতি, বাংলাদেশ সংবিধানের প্রণেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের বাসায় জরুরী বৈঠকে বসেছেন বিশিষ্ট নাগরিকরা।
আজ (রোববার) সন্ধ্যা পোনে ছ'টার দিকে তারা ড. কামালের বেইলি রোডের বাসায় যান এবং জরুরী বৈঠকে বসেছেন।
বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রব, সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান ও সুশীল সমাজের প্রতিনিধি মাহমুদুর রহমান রহমান মান্না প্রমুখ।
তবে, কেন হঠাৎ করে এমন বৈঠক এবং কী বিষয়ে এই জরুরী বৈঠকে আলোচনা হচ্ছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সন্ধ্যা সোয়া ছ'টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে কিভাবে মুক্ত করা যায় এবং যত দ্রুত সম্ভব একটি সবার অংশগ্রহনমূলক নির্বাচন দেয়া যায়-এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে স্থান পেয়েছে।
কেবি





