রাজধানীতে স্কুল ছাত্রদের মাঝে ক্রিড়া উপকরণ বিতরণ করেছে ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস বিভাগ।

সকাল ১০টায় রাজধানীর বনশ্রী এলাকার একটি মাঠে প্রীতি ম্যাচ ও ক্রিড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মশরুর হোসাইন।

এসময় ঢাকা মহানগরী পূর্বের সভাপতি রেজাউল হক রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্কুল ছাত্ররা উপস্থিত ছিলেন। প্রীতি ম্যাচ শেষে স্কুল ছাত্রদের মাঝে ব্যাট, টেনিস বল, ফুটবল, ষ্টাম্পসহ বিভিন্ন ক্রিড়া উপকরণ বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসএইচ