মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক বলেছেন,বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে আরো একটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে।
শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের স্বাধীনতা চায়নি। জিয়াউর রহমানই স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন,জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন,চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
'আরও একটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে'
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক বলেছেন,বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে আরো একটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে





