দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, জামায়তের নেতাদের পরিকল্পিতভাবে হত্যার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে ডাকা হরতাল জনগণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা, গুলিবর্ষণ ও লাঠিচার্জ উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে সফল করেছে।

তিনি বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করে দলটিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সরকার করছে দেশের জনগণ তা বাস্তবায়িত করতে দিবে না।

তিনি বলেন, 'গত কয়েক দিনে প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা জানান'।

জামায়াত নেতা দাবি করেন, এক গবেষণা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, প্রতি মাসে গড়ে এক'শ পুলিশ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ পরিসংখ্যান থেকেই স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি কামারুজ্জামানসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার ষড়যন্ত্র থেকে বিরত থেকে অবিলম্বে গ্রেফতারকৃত সব নেতা-কর্মীদের মুক্তি দেয়ার আহবান জানান।

এদিকে, হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে হরতাল সফল করায় নগরবাসীকে অভিনন্দন জানান ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

জুমাবার সকাল ৬টা পর্যন্ত হরতাল অব্যাহত রাখার আহবান জানান তিনি।

জেএ