জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নামে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রবরা গণতন্ত্রের মুখোশ পড়া রাজাকারের নব্য দালাল।

আরেকবার রাজাকারদের সরকার যাতে না আসে সে ব্যবস্থা করতে হবে। শূন্য সহিষ্ণু নীতি বাস্তবায়ন করতে হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহান স্বাধীনতা দিবস ও একাত্তরের অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ঘটনাবলী স্মরণে জাসদ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ক্ষমতাচ্যুত বিএনপি-জামায়াত চক্র ধ্বংস করা ছাড়া উপায় নেই। কারণ বিএনপি-খালেদা-তারেক, তেতুল হুজুরদের রাজনীতিকে ছাড়পত্র দেয়। জামায়াত, জঙ্গিবাদ ও তেতুল হুজুরদের কর্মকাণ্ডকে হালাল সনদ দেয়।

বৈঠকে রাশেদ খান মেনন বলেন, ধর্ম নিরপেক্ষতার সংকট দূর করতে হবে। এজন্য রাষ্ট্রকে কিছু উদ্যোগ নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে জাতীয় ঐক্য দৃঢ করতে হবে।

 

এএস