ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির ৪ ও মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাদের দল থেকে বাদ দেয়া হয় বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত ৫ নেতা হলেন-বোয়ালমারী উপজেলার খন্দকার নাসিরুল ইসলাম,এ কে এম জামালউদ্দিন নান্নু মিয়া,মো. শহীদুল হক মন্টু ও রফিকুল ইসলাম লিটন। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য নাজমূল হুদা মিঠু।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
ফরিদপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার