যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুমা হামিদা বানু আজ মঙ্গলবার দুপুর ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ১ ছেলে সহ পরিবার পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর রাজধানীর গোপীবাগস্থ বিসমিল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি





