জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাপার সভাপতি ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান (৬৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন।
তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদর শাসনামলে তার স্টাফ অফিসারও ছিলেন।
নিহতের ছোট ভাই মাহবুবুল আলম গোলাপ জানান, রাত নয়টার দিকে তার ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ মাথা ঘুরে ঘরের মেঝেতে পড়ে যান মাহমুদ হাসান। পরে দ্রুত প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কাজী মাহমুদ হাসান স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার স্বজনরা দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে জানাজার সময় নির্ধারণ করা হয়নি। মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে।
[b]ঢাকা, মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) জেআই[/b]
রাজনীতি
জাপার প্রেসিডিয়াম সদস্য হাসানের ইন্তেকাল
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাপার সভাপতি ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান (৬৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন।