পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, কৃষকের ভাগ্য উন্নয়নে নির্বাচনের আগে শেখ হাসিনার সরকার যে ওয়াদা করেছিল তা পূরন করে চলেছে। তারই ফল স্বরুপ এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
বুধবার বিকালে নড়াইলে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলার নির্বাচিত পানি ব্যবস্থাপনা দলের মাঝে কৃষি যন্ত্রপাতি (পাওয়ারটিলার, পাওয়ার থ্রেসার, লো-লিফটপাম্প) বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই.গারবেন ডি জং, জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিনুল হকসহ অনেকে।
নেদারল্যান্ড সরকার আর্থিক সহযোগীতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতি সংঘের খাদ্য ও কৃষিসংস্থা (এফএও) এবং পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সমন্বিত পানি ব্যাবস্থাপনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
জেলার তিনটি উপজেলার ৫০টি পানি ব্যবস্থাপনা দলের উপকার ভোগিদের মাঝে কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে প্রকল্প প্রদত্ত কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
৫০ টি পাওয়ার ট্রিলার, পাওয়ার থ্রেসার, লো-লিফটপাম্প এবং ১ হাজার ২ শত ৫০ জন মহিলা উপকার ভোগিকে ৫০ ঝাঝরি, ৫০টি নিরানী ও বোরো ধানের বীজ এবং প্রত্যেক কৃষককে ৫কেজি বীজ, ৩০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, সবজি বীজ ১৪০গ্রাম, ২ কেজি ডিএপি, ২ কেজি এমওপিসহ ইউরিয়া সার প্রদান করা হয়।
এমকে





