জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনুকরণীয় সততার মালিক কাজী আসাদ। শেষ জীবনে আমার তার পাশে থাকার সুযোগ হয়েছিল। তার এ চলে যাওয়া আমাদের দলের জন্য অপরণীয় ক্ষতি। আল্লাহ কাছে তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

জানাজা নামাজে আরও অংশগ্রহণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় (উপস্থিত ছিলেন), ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম-আহবায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

এসএম