২০ দলের চলমান অবরোধের পাশাপাশি ঢাকা মহানগরীতে ডাকা ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডা ও তেজগাঁও এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নতুন বাজারে মিছিল ও পিকেটিং করেছে শিবির ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা। এসময় তারা রাস্তায় আগুন দিয়ে রাজপথ অবরোধের চেষ্টাও চালায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাড্ডা দক্ষিন থানা সভাপতি, বাড্ডা উত্তর থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা।

এদিকে প্রায় একই সময়ে মহানগরী কলেজ সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় স্মরনী এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের শিবির নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও স্কুল সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা।

ইআর