আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে সকাল ১০টা থেকে দলীয় নেতা কর্মীদের সংঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়াও রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশা এবং সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এছাড়াও শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এআই/





