দেশ আমাদের সবার, কোনো রাজনৈতিক দলের নয়, বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর চত্বরে শ্রদ্ধা জানানোর সময় তিনি এ মন্তব্য করেন।

কামাল হোসেন বলেন, "জনগণ ক্ষমতার মালিক। দেশ আমাদের সবার, কোনো রাজনৈতিক দলের না।" এসময় তিনি দেশে পুরোপুরি গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান।

বাঙালি জাতি অন্যায় মেনে নেয় না উল্লেখ করে তিনি বলেন, ‘এটি এ জাতির ঐতিহ্য। ১৯৫২, ১৯৭০, ১৯৭১, ১৯৯০ এর দিকে তাকালেই এর প্রমাণ পাওয় যায়। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে নূর হোসেন প্রাণ দিয়েছিলেন, তা অর্জিত হয়নি।’

এসময় অন্যদের মরধ্য বক্তব্য রাখেন- সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) সভাপতি আ স ম আব্দুর রব ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসু প্রমুখ।

বক্তব্যের আগে গণফোরাম ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সম্মিলিত নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা নূর হোসেনের চত্ত্বরে শ্রদ্ধা জানান।

ইআর