রাজধানীর টিকাটুলী এবং মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ঢাকায় মহাসমাবেশে জামায়াতের উদ্যোগে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচির অনুমতি না দেয়ার প্রতিবাদে এই মিছিল করা হয়।
টিকাটুলীতে জামায়াতের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে ১০ জামায়াত কর্মী আহত হয় বলে জানা গেছে।
দেশব্যাপী সরকারের হত্য, গুম এবং দমন-পীড়নের প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচির আহ্বান করে জামায়াত। পুলিশের অনুমতি না পেয়ে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ