কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে যৌথসভায় বসবে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার বিকাল ৪টায় নয়াপল্টনের ভাসানী ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার সংগঠনের সহ-দফতর সম্পাদক রাশেদা ওয়াহিদ মুক্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যৌথসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস উপস্থিত থাকবেন।
মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে সভা পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





