টঙ্গীর রেলগেট এলাকায় বিসিক শিল্প নগরীতে টাম্প্যাকো ফয়েলস্ কারখানায় ১০ সেপ্টেম্বর সকালে বয়লার বিস্ফোরণে কারখানা ভবনের একাংশ ধসে গিয়ে প্রায় ২৫ জনের অধিক শ্রমিক নিহত ও শতাধিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান ও শিবিবের কেন্দ্রীয় সভাপতি  আতিকুর রহমান ।

আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঈদুল আজহার ঠিক পূর্ব মুর্হূতে টঙ্গীতে টাম্প্যাকো ফয়েলস্ কারখানার বয়লার বিস্ফোরণে ২৫ জনের অধিক লোক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সে জন্য যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং পরবর্তীতে এ সমস্ত লোকদের পুনর্বাসনের যুক্তিসংগত উদ্যোগ গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত সুস্থ্যতার জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি।

এসএ