বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে এ সিলিন্ডার আনা হয়।
এ তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার চিকিৎক ইউনাইটেড হাসপাতালের ডাক্তার ফয়েজ শুভ বলেন, ম্যাডাম সুস্থ আছেন। আপাতত তার অক্সিজেনের প্রয়োজন নেই। তবে যদি প্রয়োজন হয় তাই জরুরি অবস্থার কথা বিবেচনা করে অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখা হচ্ছে।
রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কার্যালয়ে প্রবেশ করেন সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসিমা আহমেদ। যদিও রাত নয়টার পর ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ কড়াকড়ি আরোপ করে। অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ভেতরে যান। তিনি প্রায় ৩০ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলে রাত পৌনে ১১টার দিকে বের হয়ে যান।
খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে জানতে চাইলে নাসিমা আহমেদ বলেন, তার শ্বাসকষ্ট হচ্ছে। তবে তিনি মোটামুটি সুস্থ্য আছেন।
জেডআই





