রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে দুই কাউন্সলর পদপ্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক প্রার্থীসহ ছয়জন আহত হন।
শনিবার রাত ১১টার দিকে পশ্চিম যাত্রাবাড়ীর ১২নং গলির মাথায় নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে রেডিও প্রতীকপ্রাপ্ত কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল ইসলাম মুরাদ (৪০) প্রচারণার জন্য বের হলে ঘুড়ি প্রতীকপ্রাপ্ত কাউন্সিলর পদপ্রার্থী সায়েম গ্রুপের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তর্ক-বিতর্কে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ফখরুল ইসলাম মুরাদ, তার কর্মী রূপচান (৩৫), মাসুদ (৩৫), রুবেল (২৫) ও সায়েম গ্রুপের কর্মী হৃদয় (৩০) ও রফিকুল ইসলাম (২৮) আহত হন। রাত ১টার দিকে আহত ছয়জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এএইচ





