বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি কিভাবে পালিয়ে গেল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শেখ হাসিনাকে এর জবাব দিতে হবে।
শনিবার বিকালে ১৯ দলীয় জোটের উদ্যোগে রাজবাড়ির শহীদ খুশি রেলওয়ে ময়দান মাঠের জনসভায় তিনি এই আহ্বান জানান। প্রহসনের নির্বাচন বাতিল, গণতন্ত্র পূন:প্রতিষ্ঠা এবং দ্রুত নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। খালেদা জিয়া বলেন, জেলে বসে জঙ্গিরা কিভাবে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। সরকার বিএনপির নেতা-কর্মীদের ফোনে আড়ি পাততে পারে। তাদের ফোনে আড়ি পাততে পারে না? এজন্য আওয়ামী লীগের 'অবৈধ' সরকার দায়ী। বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান হবে না।
তিনি বলেন,আওয়ামী লীগ রক্ত পিপাসু দল। 'অবৈধভাবে' ক্ষমতায় আসার আগে থেকেই তারা হত্যা, খুন গুমের মাধ্যমে সারাদেশ রক্তে রঞ্জিত করেছে। দেশের উন্নয়ন নয়, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তারা প্রয়োজনে সবকিছুই করতে পারে। এজন্যই তারা বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে।
তিনি আরো বলেন, ২৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩ মাসে ৩’শ ৪জনকে পুলিশ হত্যা করেছে। আর ৬৫ জনকে গুম করা হয়েছে। বর্তমানে এখানে সেখানে লাশ পড়ে থাকছে। বিএনপি নেতা-কর্মীদের নামে প্রায় ৩২ হাজার মামলা দেয়া হয়েছে।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের স্বাধীনতা আর স্বার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। জনগণকে কষ্ট দিয়ে ‘অবৈধ’ ক্ষমতাসীনরা প্রতিনিয়তই সম্পদ লুটপাটে ব্যস্ত রয়েছে।
‘আপনাদের (জনগণ) এ ব্যাপারে সোচ্চার হতে হবে। দেশ রক্ষা করে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’
ছাত্র-যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের যুব সমাজ আওয়ামী লীগের চরিত্র জানে না। তারা (আ.লীগ) ভয়ঙ্কর জিনিস। তারা জীবন নিতে পারে, কিন্তু দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে না।
তিনি বলেন, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উটাতে ব্যর্থ হচ্ছেন। বিএনপি কৃষকদের অধিকার অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে। ভর্তুকি দিয়ে সার ও বীজের প্রয়োজন নিশ্চিত করবে।
খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি ‘প্রহসনের’ নির্বাচন করে সরকার যখন দেখলো, দেশের মানুষ থেকে শুরু করে বহির্বিশ্বেও সমর্থন আদায় সম্ভব হচ্ছে না। তখন বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র চালিয়েছে। সর্বশেষ তারা জঙ্গিবাদ নামক নাটক সৃষ্টি করে সেই ষড়যন্ত্রকে আরো প্রলম্বিত করেছে।
বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পাটুরিয়া-দৗলতদিয়ায় পদ্মাসেতু করা হবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারপারসন।
[b]ঢাকা, এমএইচ, ১ মার্চ (টাইম নিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালানোর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: খালেদা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি কিভাবে পালিয়ে গেল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শেখ হাসিনাকে এর জবাব দিতে হবে।





