ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম মন্তব্য করে বলেছেন, ‘বিজেপি সভাপতি অমিত শাহ ও যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানকে নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করে লজ্জা না পেলেও বাংলাদেশ এমন মিথ্যাচারে লজ্জা পেয়েছে’
তিনি বলেছেন, ‘খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মিথ্যাচার জাতির মাথা নষ্ট করেছে। তিনি লজ্জা না পেলেও বাংলাদেশ লজ্জা পেয়েছে।’
বঙ্গবন্ধু এভিনিউতে রবিবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ডাকা অবরোধে জনগণ সাড়া দেয়নি। আর এক সপ্তাহ এভাবে চললে, জনগণ তাদেরকে প্রত্যাখান করবে।
তিনি আরও বলেন, এখনও সময় আছে, অবরোধ প্রত্যাহার করে সঠিক রাজনীতিতে আসুন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি ময়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
এমকে





