শেখ হাসিনা সরকার নারী উন্নয়নে যতটা ভূমিকা রেখেছে নারী সমাজ সরকারকে ততটা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
বুধবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘কুড়িগ্রাম রুরাল ডেভলপমেন্ট সেল’ আয়োজিত “ভূমিতে নারীর অধিকার” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপস্থিত নারীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আজকে আপনারা এখানে বসে নারী অধিকারের কথা বলছেন অথচ গ্রামের নারীরা এখনো বোরখা পড়ে মৌলবাদীদের ভোট দিচ্ছে। আপনারা গ্রামে গিয়ে নারী জাগরণ সৃষ্টি করুন।
তিনি আরও বলেন, নারীরা শুধু একটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখলে হবেনা। সকল ক্ষেত্রে সমভাবে নারীদের ভুমিকা রাখতে হবে।
সংগঠনের নির্বাহী পরিচালক বিউটি রানী চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মেজবাহ কামাল, এএলআরডি এর নির্বাহীর পরিচালক শামসুল হুদা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১২ মার্চ (টাইমনিউজনিউজবিডি.কম)//এসএইচ[/b]