আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে হেফাজতের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানো হয়েছে বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। হেফাজতে ইসলাম ঐ সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ বুধবার সকালে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান। বিবৃতিতে তিনি বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে সরকার দেশে এনেছে। তার গ্রেফতার নিয়ে সরকার নাটক করে ধর্মপ্রাণ মানুষের সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করেছে। তাই এই গ্রেপতারে সরকারকে অভিনন্দন জানানোর প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, আমার কথা বলে গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদ প্রচারের আগে গণমাধ্যমগুলো আমার সাথে কোনো যোগাযোগ করেনি। হেফাজতে ইসলাম ও দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এই সংবাদ প্রচার করা হয়েছে।
এম.কে





