বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে সৌজন্য সাক্ষাত করবেন ঢাকায় নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল আজিজ মো. আল মানা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়াও বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে ও কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সুবিধার নানা বিষয়ে পদক্ষেপ নিতে কাতার রাষ্ট্রদূতকে আহ্বান জানাবেন বেগম জিয়া।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, এমএইচ, ১১মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
রাতে খালেদার সঙ্গে কাতার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে সৌজন্য সাক্ষাত করবেন ঢাকায় নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল আজিজ মো. আল মানা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক





