ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।
মঙ্গলবার (০৫ মে) স্কয়ার হাসপাতালে থাকা হাবিবুর রহমান মোল্লা এমপির একান্ত সহকারী জামাল উদ্দিন জানান, এখন তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউ ২ তে আছেন। লাইফ সাপোর্টে আছেন। শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। যে কোনো সিদ্ধান্ত আসতে পারে।
গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য।
এমবি





