মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে তার বারিধারাস্থ বাসভবনে দেখতে যাবেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন যাবত ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
[b]ঢাকা, এমএইচ, ১৮ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এফএ[/b]