শুভ জন্মদিন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিজয়ের মাসের প্রথম দিনে ৭১ তম বছরে পা দিলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবং জন নন্দিত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ১৯৪৪ সালের আজকের এই দিনে রাউজানের গহিরায় মরহুম হোসেন আহমেদ চৌধুরী ও মরহুমা বেধুরা বেগমের ঘর আলোকিত করে জন্ম নেন চট্টল্লার অবিসাংবাদিত এ নেতা।
মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কেট কাটাসহ জন্মদিনের আঢ়ম্বরপূর্ণ কোনো আয়োজন না থাকলেও স্বজন-শুভার্থী ও নেতাকর্মীদের জন্য পাঁচ গরুর মেজবানের আয়োজন করা হয়েছে তার ২ নম্বর গেটের চশমা হিলের বাসায়। আর প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল থেকে চশমা হিলের বাসায় ফুল আর কেক হাতে ভিড় করতে শুরু করেছেন দলের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠক, পেশাজীবী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ। গণমানুষের ভালোভাসায় সিক্ত হচ্ছেন গণমানুষেরই নেতা মহিউদ্দিন চৌধুরী।
এছাড়া মহিউদ্দিন চৌধুরীর পরিবারের ও অনুসারীদের পক্ষ থেকে নেতার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়েছে।
মহিউদ্দিনের একান্ত সচিব ওসমান গণি বলেন, ‘জন্মদিনের তেমন কোনো বড় আয়োজন নেই। তবে স্যারের শারীরিকক সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তাকে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের অ্যাপায়িত করার জন্য পাঁচ গরুর মেবজাবানের আয়োজন করা হয়েছে।’
১৯৪৪ সালের ১ ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামে রাউজানের গহরায় মরহুম হোসেন আহমেদ চৌধুরী ও মরহুমা বেধুরা বেগমের ঘর আলোকিত করে জন্ম নেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। চার ভাইয়ের ম্যধ তার অবস্থান ২য়। মহিউদ্দিন ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে শ্রমিক লীগের রাজনীতি করে এক পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কান্ডারী হন মহিউদ্দিন। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মহিউদ্দিনের রয়েছে মুক্তিযুদ্ধকালীন গৌরবোজ্জ্বল ভূমিকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আর্দশে অটল থাকতে গিয়ে সামরিক শাসনসহ বিভিন্ন সময়ে মহিউদ্দিনকে কারাবরণ করতে হয়েছিল।
স্বৈরাচার বিরোধী আন্দোলন, চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন, অসহযোগ আন্দোলনে চট্টগ্রামে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন এখনও সক্রিয় আছেন রাজপথে। জামায়াত ইসলামী হরতাল ডাকলে এখনও মহিউদ্দিন নিজের অনুসারী নেতাকর্মীদের নিয়ে নগরীতে হরতাল প্রতিরোধে নেমে যান। চট্টগ্রামের গণমানুষের এই নেতা টানা ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের দায়িত্ব পালন করছেন।
এমএইচ





