সংকটকালীন পরিস্থিতিতে সংলাপ হতে পারে, তবে আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
দ্বিতীয় মেয়াদে বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের সমালোচনা করে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে তারই জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অংশ না নিলে আবারো মহাভুল করবে দলটি। পাশাপাশি নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপে সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।
বর্তমান সরকারের উন্নয়ন মেলার সঙ্গে আইয়ুব খানের উন্নয়ন দশকের তুলনা করে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ীই হবে আগামী নির্বাচন এবং তা হবে নির্বাচন কমিশনের অধীনে।
এমআর





