বিএনপিকে বন্ধুহীন করতেই আওয়ামী লীগ জামায়তকে কাছে টানছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, জামায়াতের সঙ্গে অলিখিত সম্পর্কের ফসল সাঈদীর রায়। এটা শুধু আমাদের কথা নয়; এটা দেশবাসীও মনে করে। মূলত বিএনপিকে বন্ধুহীন করতেই জামায়াতকে এভাবে কাছে টানছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদের উদ্যোগে ‘একাত্তরের ঘাতকদের সর্বোচ্চ শাস্তি, বিচার ও গণমাধ্যমের বিরুদ্ধে চক্রান্তের’ প্রতিবাদে তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, বিচার বিভাগ স্বাধীন এতে কোনো সন্দেহ নেই। তবে যারা আইন প্রণয়ন করছেন তারা বিচার বিভাগের ক্ষমতা খর্ব করছেন।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধ মামলার তদন্তে ছিলেন তাদের গাফিলতি রয়েছে। প্রসিকিউটররা লোভে পড়ে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের ক্ষেত্রে গাফিলতি প্রদর্শন করেছেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





