কালিহাতীতে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে অফিস কার্যালয়ে কেক কাটেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিহাতীর পৌরসভার মেয়র আনছার আলী বি.কম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,প্রচার সম্পাদক আফাজ উদ্দিন,কালিহাতী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু মোহাম্মদ জিন্নাহ,টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন মুছা,সেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল ইসলাম,যুগ্ম আহবায়ক সেলিম খান,যুবলীগের সভাপতি নুরন্নবী সরকার,উপজেলা ছাত্র লীগের আহবায়ক মনিরুজ্জামান মনির,যুগ্ম আহবায়ক পলাশ সিদ্দিকীসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএইচ