অনেকেই অভিযোগ করেন যে আওয়ামী লীগ ভারতের দালাল। এই কথা কিন্তু ঠিক নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘খাবার বাড়ি পালকী সেন্টারে’ শনিবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক আলোচনা সভায় একথা বলেন।
আমু বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সুশীল সমাজ সংলাপের কথা বলছেন। কিন্তু সরকার কার সঙ্গে কী নিয়ে আলোচনা করবে? যারা আগুনে পুড়িয়ে মানুষ মারছে, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
তিনি বলেন, চলমান সঙ্কট সমাধানের পথে। বিএনপিসহ দেশের মানুষ এখন সিটি নির্বাচনমুখী। তবে ইতোমধ্যে দেশের মানুষ বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বুঝে গেছে।
আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নেতা হিসেবে দেশে শান্তি প্রতিষ্ঠিত করেছেন। সন্ত্রাস-নৈরাজ্য দূর করেছেন। অপরদিকে সন্ত্রাস, নৈরাজ্য আর অবরোধের মধ্যদিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজেকে সন্ত্রাসীদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, সামসুদ্দীন আজাদ, লুৎফুর কবীর, যুগ্ম-সম্পাদক আইরীন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা, চন্দন দত্ত, জার্মান আওয়ামী লীগের সভাপতি একেএম সাইকুল আলম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা টিটু রহমান প্রমুখ।
এসএইচ





