জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, ‘বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির অবসান করতে সরকারকেই রাজনৈতিক উদ্যোগ নিতে হবে। বন্দুকযুদ্ধের নামে বিরোধী জোটের কর্মীদের হত্যা, দমন-পীড়ন করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিলের এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
ফয়জুল হাকিম বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারি ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচনের সঙ্গে সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও হাসিনা-মনমোহন গোপন চুক্তির যোগসূত্র রয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক যে সংকট দেখা দিয়েছে অবিলম্বে রাজনৈতিকভাবেই তার সমাধান করতে হবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা আব্দুস সাত্তার, দেলওয়ার হোসেন, মহিউদ্দিন আহমেদ ও ফয়সাল মাহমুদ।
জেএ





