রাজধানীর মাদারটেক এলাকায় বিএনপির মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার কাজে তিনি বের হলে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

তার ব্যক্তিগত সহকারী নাসির হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় কয়েকজন সাংবাদিক আহত ও তাদের ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়।