দেশ এখন ইবলিশ নামধারী রাজনীতিবিদদের কবলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে জনগণের কল্যাণ বয়ে আনা যাবে না।
বিএনপির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘১/১১ প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী মনে করেন এ দেশের জনগণ নয়, ভারতই ক্ষমতার একমাত্র উৎস। তিনি বলেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগ জনগণের সাথে মশকরা করেছে। তারা বিএনপিকে অনেক চেষ্টা করেও ভাঙ্গতে পারেনি বরং বেগম খালেদা জিয়াই তাদের ঘরে হানা দিয়ে জাতীয় পার্টিকে দু’ভাগ করেছে।
বিএনপির এই নেতা বলেন, ১/১১ এর সময় কেবল তারেক রহমানকে পঙ্গু করা হয়নি পঙ্গু করা হয়েছে বাংলাদেশ ও গণতন্ত্রকে। তাই আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনতে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে।
গয়েশ্বর বলেন, বিএনপির দুর্বলতা হলো তারা ষড়যন্ত্রকারীদের ক্ষমাই করে না পুরস্কৃতও করে। কিন্তু এখন সময় এসেছে এসব ষড়যন্ত্রকারীর কাছ থেকে দূরে থাকার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক মুভমেন্টের উপদেষ্টা শাহাদত সেলিম। এছাড়াও আরও বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
[b]ঢাকা, এমএইচ, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
ইবলিশদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: গয়েশ্বর
দেশ এখন ইবলিশ নামধারী রাজনীতিবিদদের কবলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে জনগণের কল্যাণ বয়ে আনা যাবে না।





