একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফ রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বা:স ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
রোববার সকালে জেলখানায় জ্ঞান হারালে তাকে কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান।
দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।
মাওলানা ইউসুফের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং অ্যাডভোকেট গাজী এমএইচ তামীম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ১২ মে ট্রাইব্যুনালের আদেশে ধানমন্ডির বাসা থেকে মাওলানা এ কে এম ইউসুফকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৮ মে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ।
এ ছাড়া গত ২২ এপ্রিল মাওলানা ইউসুফের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জামায়াতের এই নেতাকে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ৪ ধরনের ১৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়। এর মধ্যে হত্যার ৫টি, গণহত্যার ৭টি এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ১টি অভিযোগ রয়েছে।
তবে ডিফেন্স পক্ষ থেকে এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন বলে ট্রাইব্যুনালে জানানো হয়েছে। মাওলানা ইউসুফও নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে বক্তব্য দেন।[b]
ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]