প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিব উদ্দিন আহম্মেদ বলেছেন, পূর্বের নির্বাচনগুলোতে কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। আগামী নির্বাচনগুলোতেও কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করবে। শনিবার সকালে বান্দরবান জেলা সদরের সার্ভার ষ্টেশন পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার সার্ভার ষ্টেশনটি ঘুরে দেখেন ও দ্রত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ প্রদান করেন। এ সময় তার সাথে বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ্, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ভোটার হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কমিশন খুব সতর্কতার সাথে কাজ করছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তা তদন্ত করে বহিরাগতদের তালিকা থেকে বাদ দেয়া হবে। সিইসি আরো বলেন স্থানিয় সরকার নির্বাচনগুলো দ্রত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। যেসব বিষয় নিয়ে আদালতে মামলা চলছে তা শেষ করে দ্রত নির্বাচনের দেয়া হবে। খুব শিগ্রই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন দেয়া হবে। সে অনুযায়ী কমিশন প্রস্তৃতি নিচ্ছে।
উল্লেখ্য প্রায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যায়ে বান্দরবান শহরের ম্যাজিষ্ট্রেট কলোনী এলাকার পাশে সার্ভার ষ্টেশনটি নির্মান করেছে গণপূকর্ত বিভাগ। প্রধান নির্বাচন কমিশনার পরে বান্দরবানের থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ ভকন পরিদর্মন করেন।
জেএ





