‌বিএন‌পিপন্থী চি‌কিৎসক‌দের সংগঠন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাব এর বর্তমান কমিটি বিলুপ্ত করে ১৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক মনোনীত করা হ‌য়ে‌ছে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে, সদস্য সচিব ডা. ওবায়দুল কবির খান ও কোষাধ্যক্ষ করা হ‌য়ে‌ছে ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম‌কে।

‌রোববার রা‌তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত এক বিবৃ‌তিতে  এ তথ্য জানা‌নো হয়।

এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে ব‌লে বিবৃ‌তি‌তে জানান রিজভী।