বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, সারা বিশ্বের প্রতিটি জনপদ আজ অশান্তির দাবানলে পুড়ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র পথ হল মানুষের সার্বিক জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা।

শুক্রবার ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বিশ্ব শান্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি সুমন রেজার সভাপতিত্বে সেক্রেটারি তারিক হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, সমাজসেবা সম্পাদক মহীউদ্দিন।

শিবির সেক্রেটারি বলেন, শান্তির অন্বেষণ করতে গিয়ে যুগে যুগে মানুষ নানা পথ নানা মতের সৃষ্টি করেছে। কিন্তু এসব মানব রচিত মতবাদ পৃথিবি বাসিকে আদৌ কোন শান্তি দিতে পারেনি বরং মানব জীবনকে অশান্তির দাবানলে নিক্ষিপ্ত করেছে। শুধু মাত্র আল-কোরআনের শাসনই মানব সমাজকে যথার্থ শান্তির পথ দেখাতে পেরেছে। মানব সভ্যতার ইতিহাসে যে অংশ গুলো শান্তি ও জ্ঞান বিজ্ঞানের যুগ হিসেবে চিহ্নিত তার সবই হয়েছে মুসলীম সভ্যতায়। অথচ সেই মুসলমানরাই আজ সারা বিশ্বে নিপিড়িত, নির্যাতিত।

তিনি বলেন, যেই কুরআনের সংস্পর্শে পৃথিবি শান্তির সুবাতাস পেয়েছিল সেই কুরআন এখনো আছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। প্রয়োজন শুধু কুরআনের সমাজ বিনির্মাণের শপথে অটল থাকা। আর এটা ঐতিহাসিক সত্য যে কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভুমিকা যুব সমাজই পালন করেছে। আজও তার ব্যতিক্রম হবেনা। বাংলার জমিনে কুরআনের বিধান কায়েমের মাধ্যমে শান্তিময় জীবন উপহার দেয়ার জন্য ছাত্রশিবির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনো পুরোপুরি সফল হতে পারিনি । তবে সেই প্রচেষ্টা সফলতার পথে এগিয়ে গেছে অনেক দূর। আমরাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

মনে রাখতে হবে, বাতিল শক্তি অশান্তি সৃষ্টি করে ফায়দা হাসিলের জন্য কুরআনের সৈনিকদের দমন করতে চাইবেই। সেক্ষেত্রে অসীম সাহসিকতা, ধৈর্য্য ও ত্যাগের প্রস্তুতি নিয়ে কুরআনের পথে অবিচল থাকতে হবে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই