বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিত্রনয়েকা অঞ্জু ঘোষের সঙ্গে তুলনা করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রাতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, '৭০ বছর বয়সে মৃত্যুর আগে বিএনপি নেত্রী চিত্র নায়েকা অঞ্জু ঘোষের মত রাত্রী বারোটায় সাজুগুজু করে ১৫ আগষ্ট জন্মদিনে কেক কেঁটেছেন।'
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের আহবায়ক এম এ আজিজ প্রমুখ।
ইআর/এআই





