বর্তমানকে সরকারকে নাস্তিকদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও জুলুমবাজ অভিযোগ করে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
শনিবার লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান প্রয়াত ‘মুফতী আমিনী (রহ.)এক জীবন্ত ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল্লাহ বলেন, ‘নাস্তিক্যবাদী এ সরকারকে বিদায় করতে আমাদের লড়াই চলবে। আল্লাহর রাসূল, ইসলাম ও রাষ্ট্রদ্রোহী নাস্তিক্যবাদী-জঙ্গিরা জাতীয় গাদ্দার। ওদের ঔদ্ধত্য, কপটতা ও শঠতা ক্রমেই বেড়ে যাচ্ছে।
তাদের বিরুদ্ধে যখন আমরা সোচ্চার হই তখনই তারা আমাকে হত্যার হুমকি দেয়, কিন্তু তাদের এই হুমকি আমাকে সত্যের পথ থেকে টলাতে পারবে না। নাস্তিক্যবাদী আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই থেকে ফেরাতে পারবে না। আমি আমরণ লড়াই করে যাব ওদের বিরুদ্ধে।’
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, ‘আমরা যখন অনিশ্চিত অবস্থায় বসে হলেও ইফতার করছি, তখনও ফিলিস্তিনে রক্ত ঝরছে।’
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রকীব এডভোকেট, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আব্দুল করীমসহ প্রমুখ।
ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//কেএ





