বাংলাদেশ আজ মহাসঙ্কটে নিপতিত। আকাশে কালো মেঘেরঘনঘটা। সমাজে বিচ্যুত উগ্রবাদি আর জঙ্গিরা যে হত্যাযজ্ঞেমেতে উঠেছে তাতে দেশবাসী শঙ্কিত বলে অভিমত প্রকাশ করেছেন  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

তিনি বলেন, দেশবাসীর আতঙ্কের বিষয় জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। কারণ সাম্রাজ্যবাদী ও ষড়যন্ত্রকারীরা জঙ্গি তৈরীতে ছাত্রসমাজকেই বেছে নিয়েছে। তাই সকল দেশপ্রেমিকছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সাধারন ছাত্র-ছাত্রীদেওসচেতনার জন্য কর্মসূচী গ্রহন করতে হবে।

আজ সোমবার সকালে নয়াপল্টনস্থ যাদুমিয়া মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রে‘র কেন্দ্রীয়কমিটির সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

জেবেল রহমান গানি বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের জিম্মিকরে ধর্মের নামে ও ধর্মেও খন্ডিত ব্যাখার মাধ্যমে ষড়যন্ত্রকারীরাজঙ্গিবাদের জন্ম দিচ্ছে। এই সকল ষড়যন্ত্রকারীদেও প্রতিরোধেমেধা ভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা বলেছেন, মজলুম জননেতামওলানা ভাসানী পদ বা কোনো কিছু পাওয়ার রাজনীতিকরেননি। তিনি দেশ-জাতী, মেহনতী ও মজলুম মানুষের মুক্তিরজন্য রাজনীতি করেছেন। তার আদর্শের ভিত্তিতে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। দেশের সকল সংকটেই ছাত্রআন্দোলন গড়ে উঠেছে। বিজয় ছিনিয়ে এনেছে। এবারওসন্ত্রাস-জঙ্গিবাদ নয় জনতার বিজয় অনিবার্য।

সভাপতির বক্তব্যে এইচ.এম. মেহেদী হাসান বলেছেন, ছাত্ররাজনীতি হলো দেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য।কিন্তু, আজ ছাত্র রাজনীতি দলীয় অনুগত্যের লোবাসে ধ্বংসহয়ে গেছে। ছাত্র নেতারা এখন ব্যবহৃত হন দলের হাতিয়ারহিসাবে। এখান থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করতে হবে। তিনিবলেছেন, আদর্শহীন ছাত্র রাজনীতির বিপরিতে নতুনরাজণীতির মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধকরতে হবে।

জাতীয় ছাত্র কেন্দ্রে‘র সমন্বয়কারী এইচ.এম. মেহেদী হাসানেরসভাপতিত্বে ও সমন্বয়কালী সোলায়মান সোহেলের সঞ্চালনায়সভায় বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফাভুবয়িা, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিবমোঃ শহীদুননবী ডাবলু, ছাত্র কেন্দ্রে‘র যুগ্ম সমন্বয়কারী স্বরজিৎকুমার দ্বিপ, গোলাম মোস্তাকিন ভুইয়া, নির্বাহী সদস্য আবুলহোসেন, সীমা আক্তার প্রমুখ।

ইআর/এমবি