চেয়ারপরসন বেগম খালেদা জিয়া বললেন, কি পাপ যে করেছিলাম, নেতাকর্মীরা মারা যাচ্ছে, না হয় জেল খাটছে। মামলার জালে আটকা পড়ছে।

বিএনপি দলীয় সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুর পর সম্প্রতি গুলশান কার্যালয়ে নেতারা দেখা করতে গেলে তাদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ওয়ান ইলেভেনের পর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বড় বোন খুরশিদ জাহান হক চকলেট আপা, ভাই মেজর অব. সাঈদ এস্কান্দার, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারান।

দলের দু:সময়ের নেতা সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গনিসহ অনেক কর্মী হারিয়েছেন। মামলার জালে আটকা পড়ে অনেক নেতাকর্মী এখন কারাগারে বা দেশ-বিদেশে পলাতক রয়েছেন। বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসএম